এইচএসসি পাসে সেলস অফিসার নিয়োগ দিচ্ছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটি সেল্স অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৮:৩০ মিনিটের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
বিভাগ: সেল্স।
পদের নাম: সেল্স অফিসার।
পদ সংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ।
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
বেতন: প্রতিস্থানের নীতিমালা অনুযায়ী।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
প্রয়োজনীয় কাগজপত্র: সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর এবং জীবনবৃত্তান্ত।
পরীক্ষার স্থান
| জেলা | পরীক্ষার স্থান/ঠিকানা |
|---|---|
| বগুড়া | হোটেল ৭১ ইন, শরীফা ট্রেড সেন্টার (আলতাফ আলী মার্কেট), নবাব বাড়ি রোড, বগুড়া। |
| যশোর | স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ডিপো অফিস, নড়াইল রোড, ঝুমঝুমপুর, যশোর। |
| সিলেট | স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ডিপো অফিস, প্লট: ১১, ব্লক: আই, শাহজালাল উপশহর, সিলেট। |
| চট্টগ্রাম | স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ডিপো অফিস, ৩৫/সি, বায়েজিদ বোস্তামি রোড, নাসিরাবাদ শিল্প এলাকা (টেক্সটাইল মোড়), চট্টগ্রাম ৪০০০। |
আবেদনের তারিখ: ১৪ আগস্ট ২০২৬ (লিখিত পরীক্ষায় উপস্থিতির সময়: সকাল ৮:৩০ মিনিট)।
আরও পড়ুনঃ এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল ঢাকা
