বিনা অভিজ্ঞতায় ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে এসিআই, থাকছে কোম্পানির লভ্যাংশসহ অন্যান্য সুবিধা
দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, চিকিৎসা সুবিধা, কোম্পানির লভ্যাংশ
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬।
| স্থান | তারিখ | ঠিকানা |
|---|---|---|
| ঢাকা | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | নোভো টাওয়ার, লেভেল-৫, ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ |
| চট্টগ্রাম | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | নন্দন হাউজিং সোসাইটি রোড-১, প্লট-২৮, ফিরোজ শাহ এলাকা, আখতার শাহ থানাধীন, চট্টগ্রাম (আরসিসি বিল্ডিং) |
| রংপুর | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | বাড়ি নং ২৭/১, রোড নং ০৫, মুলাটোল, রংপুর |
| ময়মনসিংহ | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | ১১/খ,কাশর, জেল রোড, ময়মনসিংহ |
| কুমিল্লা | ১৪ মার্চ ২০২৬ (শনিবার) | হোল্ডিং নং ১৬২/খ, ধরমপুর, স্টেশন রোড, কুমিল্লা |
| রাজশাহী | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | বাড়ি নং ৩০৭, রোড নং ২, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী |
| বগুড়া | ১৪ মার্চ ২০২৬ (শনিবার) | প্লট নং ২৯২১, হোল্ডিং নং ১৩৬০, থন্তোনিয়া (মহিষবাথান), গোকুল রোড (কোয়াগাড়ি), বগুড়া সদর |
| বরিশাল | ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) | আরিফ ম্যানশন (পুরাতন শিক্ষা বোর্ড ভবন), হোল্ডিং নং ২৯৯, আলমগীর রোড, মেডিকেল মোড়, বরিশাল |
| যশোর | ১৪ মার্চ ২০২৬ (শনিবার) | বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপরীত পাশ), চাঁচড়া, কাজীবাড়ি, যশোর |
