সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৮৮
সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরে বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ থেকে ২০তম গ্রেডের মোট পাঁচটি ক্যাটাগরিতে আবেদন চলছে। আবেদন শেষ হবে ১ মার্চ ২০২৬।
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
১। সার্ভেয়ার
পদসংখ্যা: ০৯
বেতনস্কেল ও গ্রেড: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
২। সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ০৪
বেতনস্কেল ও গ্রেড: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৩। ইঞ্জিন চালক
পদসংখ্যা: ১৬
বেতনস্কেল ও গ্রেড: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
৪। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫২
বেতনস্কেল ও গ্রেড: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
৫। নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
পদসংখ্যা: ১০৭
বেতনস্কেল ও গ্রেড: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড ২০)
বয়সসীমা
- ১ মার্চ ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর।
- ১ থেকে ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত চলবে।
আবেদনের নিয়ম: প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি
- ১ থেকে ৪ নম্বর পদ: ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা
- ৫ নম্বর পদ: ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
- অনগ্রসর নাগরিক (প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ): সব পদের জন্য ৫০ + ৬ = মোট ৫৬ টাকা
ফি আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন শেষ সময়: ১ মার্চ ২০২৬, বিকেল ৫টা
