হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৫৭৫
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ৩টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ৭ ক্যাটাগরিতে শূন্য পদ ৫৭৫। আবেদন শুরু ০৬ আগস্ট ২০২৬ এবং আবেদন শেষ ২৭ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী) |
শূন্য পদের সংখ্যা | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| ১. | অডিটর (গ্রেড-১১) টাকা ১২,৫০০ - ৩০,২৩০/- |
৩৭৮ (তিনশত আটাত্তর)টি |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ০৪(চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হইবে। |
| ২. | কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) টাকা ১১,০০০ - ২৬,৫৯০/- |
০২ (দুই)টি |
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। |
| ৩. | জুনিয়র অডিটর (গ্রেড-১৬) টাকা ৯,৩০০ - ২২,৪৯০/- |
৯২ (বিরানব্বই)টি |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। |
| ৪. | ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬) টাকা ৯,৩০০ - ২২,৪৯০/- |
০৪ (চার)টি |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। |
| ৫. | ড্রাইভার (গ্রেড-১৬) টাকা ৯,৩০০ - ২২,৪৯০/- |
০২ (দুই)টি |
কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ী চালনায় অন্যুন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৬. | সর্টার (গ্রেড-১৯) টাকা ৮,৫০০ - ২০,৫৭০/- |
৪০ (চল্লিশ)টি |
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৭. | অফিস সহায়ক (গ্রেড-২০) টাকা ৮,২৫০ - ২০,০১০/- |
৫৭ (সাতান্ন)টি |
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ নম্বর পদের প্রার্থীদের জন্য ১৬৮ টাকা।
- ২ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৬ ও ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ০৬ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬।
