অষ্টম শ্রেণি পাসে জনবল নিয়োগ দিচ্ছে ওয়ালটন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান
পদসংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর। হাইব্রিড সোলার আইপিএস সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল-টাইম
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ওভারটাইম ভাতা, বীমা, কোম্পানির লভ্যাংশ এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬
আরও পড়ুনঃ এসএসসি পাসে জুনিয়র এটেনডেন্ট নিয়োগ দিচ্ছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি
