৬৮ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

Also Read

৬৮ হাজার শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট কাটাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে এনটিআরসিএ। প্রায় ৬৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চাহিদাপত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শূন্য পদের বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও অধিদপ্তরের মাধ্যমে এসব শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই শেষে অনুমোদন মিললেই এনটিআরসিএর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, শুরুতে টেলিটকের মাধ্যমে সংগ্রহ করা শূন্য পদের সংখ্যা ছিল ৭২ হাজারের কিছু বেশি। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যাচাই শেষে প্রায় ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে। এসব পদেই নিয়োগের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৭ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে এক লাখের বেশি পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চালানো হয়। নতুন এই বিজ্ঞপ্তি প্রকাশ হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নিবন্ধিত প্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ৬৮ হাজার শিক্ষক নিয়োগ বাস্তবায়ন হলে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে পাঠদান কার্যক্রম হবে আরও নিয়মিত ও গতিশীল।

এখন সবার নজর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের দিকে। অনুমোদন পেলেই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা আসতে পারে যেকোনো সময়।

সুত্রঃ কালের কণ্ঠ

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url