৯৯ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেপজা, আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
পদ ও পদসংখ্যা
| পদের নাম | পদসংখ্যা |
|---|---|
| সহকারী প্রকৌশলী (পুর ৬, বিদ্যুৎ ২, যান্ত্রিক ১) | ৯ |
| সহকারী কম্পিউটার প্রোগ্রামার | ১ |
| উপসহকারী প্রকৌশলী (পুর ৩, যানবাহন ১) | ৪ |
| সাব–স্টেশন অ্যাটেনডেন্ট | ১৫ |
| স্টোরকিপার | ২ |
| অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ৬ |
| ড্রাফটসম্যান | ১ |
| সার্ভেয়ার | ৪ |
| পাম্প অপারেটর | ১০ |
| গাড়িচালক | ২৭ |
| ডেসপাস রাইডার | ৩ |
| প্লাম্বার সহকারী | ২ |
| মালী | ১ |
| সার্ভিস বয় | ১ |
| ইলেকট্রিক হেলপার | ১৩ |
যোগ্যতা ও অভিজ্ঞতা
পদের ধরন অনুযায়ী যোগ্যতা:
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে।
- টেকনিক্যাল পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ আবশ্যক।
- অফিস সহকারী পদের জন্য টাইপিং দক্ষতা থাকতে হবে।
- গাড়িচালক ও ডেসপাস রাইডার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক।
আবেদন করার নিয়ম
প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি
- পদ অনুযায়ী আবেদন ফি ভিন্ন ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা এবং ৫৬ টাকা।
- ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকে জমা দিতে হবে।
- আবেদন করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল হবে।
- একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে বেপজার ওয়েবসাইট দেখা যাবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা
