৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এ নার্স পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

Also Read

৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এ নার্স পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী


বাংলাদেশ সেনাবাহিনী ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য নারী প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদের নাম: নার্স (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০, সরকার-স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি, ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে

শারীরিক যোগ্যতা

উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)

বয়সসীমা: ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৬ বছর।

বেতন-ভাতা: সশস্ত্র বাহিনীর নীতিমালা অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে।

যারা আবেদন করতে পারবেন না

১. সেনা, নৌ বা বিমানবাহিনীসহ যেকোনো সরকারি চাকরির প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারণ বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ থাকলে।

২. ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে।

৩. দ্বৈত নাগরিকত্ব থাকলে বা অন্য দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে।

আবেদন করার নিয়ম: যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: ১০০০ টাকা Trust Bank t-cash, VISA/MasterCard, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধযোগ্য।

পরীক্ষার সময়সূচি

লিখিত পরীক্ষা:

তারিখ ১৩ মার্চ ২০২৬
সময় সকাল ৯টা
কেন্দ্র শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস

মৌখিক পরীক্ষা:

তারিখ ৬ এপ্রিল ২০২৬ – ৩০ এপ্রিল ২০২৬
কেন্দ্র ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৬

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url