বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ মার্চ

Also Read

বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ মার্চ


বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ট্রেড-২ (বিশেষ পেশা) ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

যে পেশাগুলোতে নিয়োগ: ট্রেড-২ এর অধীনে কয়েকটি বিশেষ পেশায় নিয়োগ দেওয়া হবে। যেমনঃ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার, টিন স্মিথ

বয়স: প্রার্থীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ থেকে ২২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। যাদের জিপিএ ৩.০০ বা তার বেশি, তাদের যোগ্যতা অনুযায়ী পরে ট্রেড-১ এ যাওয়ার সুযোগ থাকবে।

প্রশিক্ষণ: নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ নিতে হবে।

যারা আবেদন করতে পারবেন না

নিচের ক্ষেত্রে আবেদন করা যাবে না

  • আগে সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন।
  • কোনো ফৌজদারি মামলায় দণ্ড প্রাপ্ত আসামী।
  • দ্বৈত নাগরিক।
  • কোনো সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত বা নিজে থেকে চলে গেছেন।

আবেদন করার নিয়ম:

টেলিটক সিম ব্যবহার করে দুই ধাপে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

  • রেজিস্ট্রেশন করলে প্রার্থী একটি User ID এবং Password পাবেন। 
  • এরপর সেই তথ্য দিয়ে এই ওয়েবসাইটে লগইন করতে হবে
  • লগইন করার পর অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: মোট ৩০০ টাকা। এর মধ্যে ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা

আবেদনের সময়: ৮ মার্চ ২০২৬ থেকে ৭ এপ্রিল ২০২৬

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • অনলাইনে ফরম পূরণ করার পর প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করতে হবে। আবেদন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে না পারলে পরে আর করা যাবে না।
  • ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে পরীক্ষার তারিখ ও কেন্দ্র টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url