বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৪২
বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর অধীন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি ক্যাটাগরিতে মোট ৪২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ০৬ সেটেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্রঃ নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১. | কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০/- |
০৬ (ছয়) টি (স্থায়ী-২, অস্থায়ী-৪) |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে। |
| ২. | উচ্চমান সহকারী গ্রেড-১৪ ১০২০০-২৪৬৮০/- |
৯ (নয়) টি (স্থায়ী-১, অস্থায়ী-৮) |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি। |
| ৩. | লাইব্রেরী এসিসটেন্ট গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
০৫ (পাঁচ) টি (স্থায়ী-১, অস্থায়ী-৪) |
কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাশ বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। |
| ৪. | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
২০ (বিশ) টি স্থায়ী |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। |
| ৫. | হিসাব সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
০২ (দুই) টি স্থায়ী |
কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- সকল পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ১৬ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৬।
