ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া
সম্প্রতি দেশের অন্যতম আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস প্যাকেজ) দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬
