তথ্য ও প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, পদ ২৪

Also Read

তথ্য ও প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, পদ ২৪


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৫ টি ক্যাটাগরিতে মোট ২৪ জনকে নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ ২০২৬।

তথ্য ও প্রযুক্তি বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

গ্রেড: (গ্রেড-১৩)

বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে; এবং কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: (গ্রেড-১৪)

বেতনস্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

গ্রেড: (গ্রেড-১৬)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৬৮

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; কম্পিউটারে word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড: (গ্রেড-১৬)

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: (গ্রেড-২০)

বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৩৫ হলেও আবেদন করার সুযোগ

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

  • ৪নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি: 

  • ১ থেকে ৪ নং পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা;
  • ৫ নং পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা;

আবেদনের সময়সীমা

  • আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ মার্চ ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ মার্চ ২০২৬, বিকেল ৫টা।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url