গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ টি ক্যাটাগরিতে শূন্য পদ ৪৭
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ ২০২৬ | Gas Transmission Company Limited Job Circular 2026
GTCL নিয়োগ ২০২৬ এ ১৬টি ক্যাটাগরিতে ৪৭টি পদে লোক নেওয়া হচ্ছে। অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে ২৭ এপ্রিল থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত। এসএসসি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি বেতন স্কেল অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা রয়েছে।
চাকরির সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠান | গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL) |
| পদসংখ্যা | ৪৭টি |
| ক্যাটাগরি | ১৬টি |
| আবেদন শুরু | ২৭ এপ্রিল ২০২৬ |
| শেষ তারিখ | ১৮ মে ২০২৬ |
| আবেদন মাধ্যম | টেলিটক online |
| বয়সসীমা | ১৮–৩০ বছর (বিশেষ ক্ষেত্রে ৩২) |
পদের বিস্তারিত
| ক্রমিক নম্বর | পদের নাম | পদের সংখ্যা | বেতন-স্কেল ও গ্রেড | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ১। | রিসিপশনিস্ট | ০১(এক) | ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ | যে কোনো বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত। |
| ২। | হিসাব সহকারী | ০৩(তিন) | ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ | বাণিজ্যিক বিষয়ে স্নাতক সনদপ্রাপ্তসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা। |
| ৩। | সিনিয়র ইলেকট্রিশিয়ান | ০১(এক) | ৳ ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ | ন্যূনতম এইচএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। |
| ৪। | ইলেকট্রিশিয়ান | ০৩(তিন) | ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ | ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান হতে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। |
| ৫। | কম্প্রেসর অপারেটর | ১০(দশ) | ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ | বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত/সম্মানের কারিগরি শিক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা। |
| ৬। | ট্রান্সপোর্ট সুপারভাইজার | ০১(এক) | ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ | বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। |
| ৭। | সিনিয়র টেকনিশিয়ান | ০১(এক) | ৳ ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ | বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের অভিজ্ঞতা। |
| ৮। | টেকনিশিয়ান | ০৪(চার) | ৳ ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ | এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ (দুই) বছরের অভিজ্ঞতা। |
| ৯। | জুনিয়র টেকনিশিয়ান | ০৩(তিন) | ৳ ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | এসএসসি সনদপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত। |
যোগ্যতাও দক্ষতা
- এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ হতে হবে (পদভেদে)
- কারিগরি পদের জন্য ট্রেড কোর্স দরকার
- কম্পিউটার ও basic কাজ জানা থাকলে ভালো
- কিছু পদের জন্য লাইসেন্স প্রয়োজন
অভিজ্ঞতা
- অনেক পদের জন্য ১–৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে
- নতুন প্রার্থীরাও কিছু পদের জন্য আবেদন করতে পারবেন
বেতনও সুবিধা সমূহ
- বেতন শুরু প্রায় ৯৩০০ টাকা থেকে
- সর্বোচ্চ প্রায় ২৭,৩০০ টাকা
- সরকারি স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট
- অন্যান্য ভাতা ও সুবিধা থাকবে
আবেদনের নিয়ম
আবেদন করতে খুব বেশি জটিল কিছু না। ধাপে ধাপে করলে সহজ হবে।
- প্রথমে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
- অনলাইন ফরম পূরণ করুন
- ৩০০x৩০০ ছবি আপলোড দিন
- ৩০০x৮০ সিগনেচার আপলোড দিন
- ফরম সাবমিট করুন
- টেলিটক সিম দিয়ে SMS করে ফি দিন
ফি: ২২৩ থেকে ৩৩৫ টাকা (পদ অনুযায়ী)
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৯১
ইন্টারভিউ টিপস
- নিজের পড়াশোনা clear করে নিন
- basic technical প্রশ্ন প্র্যাকটিস করুন
- সিম্পল ভাষায় উত্তর দিন
- সময়মতো উপস্থিত থাকুন
- আত্মবিশ্বাস রাখুন, বেশি টেনশন না
ক্যারিয়ার উন্নতি ও সুযোগ
এই ধরনের চাকরিতে ধীরে ধীরে পদোন্নতি পাওয়া যায়। শুরুতে ছোট পদ হলেও পরে সিনিয়র পজিশনে যাওয়া সম্ভব। GTCL একটি বড় সরকারি প্রতিষ্ঠান, তাই ভবিষ্যৎ স্থির থাকে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
১. আবেদন কি শুধু online?
হ্যাঁ, শুধু online এ আবেদন করতে হবে।
২. বয়স বেশি হলে কি আবেদন করা যাবে?
সাধারণত না, তবে কিছু ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত সুযোগ আছে।
৩. অভিজ্ঞতা না থাকলে?
কিছু পদের জন্য আবেদন করা যাবে।
৪. আবেদন ফি কিভাবে দেব?
টেলিটক সিম দিয়ে SMS করে দিতে হবে।
পরিশেষে
GTCL এর এই নিয়োগটা বেশ ভালো সুযোগ। একসাথে অনেক পদ। সরকারি চাকরি চান যারা, তাদের জন্য এটা কাজে লাগতে পারে। সময় কম, তাই দেরি না করে আবেদন করুন।
Note: This job information is sourced from official or publicly available listings. Always verify details from the employer’s official website before applying.
