ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ব্যুরো এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, থাকছে আবাসন সুবিধাসহ অন্যান্য সুবিধা
বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য সহকারী শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাবরক্ষক ও সহকারী কর্মসূচি সংগঠক পদসমূহে কর্মী নিয়োগ দিচ্ছে। প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের বিবরণ
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | বেতন (শিক্ষানবিশকাল) | বেতন (স্থায়ীকরণের পর) | বয়স |
|---|---|---|---|---|---|
| সহকারী শাখা ব্যবস্থাপক | সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি | আবশ্যক নয় | ৩৭,০০০/- | ৪৯,১৭০/- | সর্বোচ্চ ৩৫ বছর |
| সহকারী শাখা হিসাবরক্ষক | সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি | আবশ্যক নয় | ৩৫,০০০/- | ৩৮,৮৭০/- | সর্বোচ্চ ৩৫ বছর |
| সহকারী কর্মসূচি সংগঠক | ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রি | আবশ্যক নয় | ৩০,০০০/- | ৩৩,০৭০/- | সর্বোচ্চ ৩২ বছর |
আবেদনের শর্তাবলি
- বাংলাদেশের যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- ব্যুরো বাংলাদেশ-এ যে সকল প্রার্থী ইতিপূর্বে কর্মে ইস্তফা দিয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
- অধ্যায়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
- লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে।
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
সুযোগ-সুবিধা
- সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, সিটি এলাউন্স, টিফিন ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- দূরত্ব অনুযায়ী যাতায়াত ভাতা ও একক আবাসন সুবিধা পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনালাইনে আবেদক করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৬
আরও পড়ুনঃ শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১২৩০
সতর্কতা: নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম-অধিকার বিশ্বাস করে। নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
Note: This job information is sourced from official or publicly available listings. Always verify details from the employer’s official website before applying.
