সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৪৮৫

Also Read

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৪৮৫

সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি | ১৪৮৫ পদে সরকারি চাকরির নতুন সুযোগ

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন এই নিয়োগে ৫২টি ক্যাটাগরির পদে মোট ১৪৮৫ জন জনবল নেওয়া হবে। অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন। সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬।

WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

চাকরির সারসংক্ষেপ

পদের নাম৫২ ক্যাটাগরির বিভিন্ন পদ
পদসংখ্যা১৪৮৫ জন
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণি থেকে স্নাতক
বয়সসীমা১৮ থেকে ৩২ বছর
আবেদনের শেষ তারিখ২৩ জুন ২০২৬
বেতনস্কেল৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা
গ্রেড১৩ থেকে ২০তম গ্রেড
নিয়োগকারী সংস্থাসমাজসেবা অধিদপ্তর (ডিএসএস)


পদের বিবরণ

ক্র: নং পদের নাম, গ্রেড ও বেতনস্কেল খাত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
প্রধান সহকারী Head Assistant (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- স্থায়ী রাজস্ব ১৮ (আঠার) টি ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
২. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
কম্পিউটার অপারেটর Computer Operator (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- অস্থায়ী রাজস্ব ০৪ (চার) টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।
সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর Stenographer cum Computer Operator (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- স্থায়ী রাজস্ব ০৫ (পাঁচ) টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(গ) সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে;
(ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে;
(চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
সহকারী শিক্ষক Assistant Teacher (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- স্থায়ী রাজস্ব ০৩ (তিন) টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রী।
ইন্সট্রাক্টর Instructor (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০২ (দুই) টি (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা।
ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স Instructor for Trade Course (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০৩ (তিন) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, টার্নিং, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন, ব্রয়লার এন্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে ১ (এক) বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
স্টেরিও টাইপিং মেশিন অপারেটর Sterio Typing Machine Operator (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) ব্রেইল পদ্ধতিতে ইংরেজী ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা।
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর Stenotypist cum Computer Operator (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০৪ (চার) টি (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত;
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ;
(ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।
(চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
ফিল্ড সুপারভাইজার Field Supervisor (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০৩ (তিন) টি ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং
খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
১০ গ্রাজুয়েট টিচার Graduate Teacher (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ১৪ (চৌদ্দ) টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; তবে শর্ত থাকে যে, ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রীধারিগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১১ প্রজেকশনিস্ট Projectionist (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন এন্ড ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১২ ট্রেড ইন্সট্রাক্টর Trade Instructor (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- অস্থায়ী রাজস্ব ০২ (দুই) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্ল্যাকস্মিথ্রি, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ১ (এক) বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১৩ কেয়ারটেকার Caretaker (গ্রেড-১৫) ৯৭০০-২৩৪৯০ স্থায়ী রাজস্ব ০১ (এক) টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১৪ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক Office Assistant cum computer Typist (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ৭৬ (ছিয়াত্তর) ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ;
ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৫ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক Office Assistant cum computer Typist (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ৭৩ (তিহাত্তর) ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
গ) কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ;
ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৬ ডাটা এন্ট্রি অপারেটর Data Entry Operator (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ৩৫ (পঁয়ত্রিশ) টি (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।
১৭ হিসাব সহকারী Hisab Sahakari (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০৮ (আট) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৮ হিসাব সহকারী Hisab Sahakari (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ১১ (এগার) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৯ ষ্টোরকিপার Store Keeper (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০৪টি (চার) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২০ টেলিফোন অপারেটর Telephone Operator (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১টি (এক) ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিং-এর কাজের অভিজ্ঞতা।
২১ বেঞ্চ সহকারী Bench Sahakari (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১টি (এক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২২ নার্স Nurse (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০৮ (আট) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ।
২৩ কম্পাউন্ডার Compounder (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ৪৬ (ছেচল্লিশ) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশীপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট।
২৪ গাড়িচালক Garichaloc (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০২ (দুই) টি ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;
গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
২৫ সহকারী প্রজেকশনিস্ট Assistant Projectionist (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং-এ সনদ; এবং
(গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
(ঘ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২৬ ডার্করুম টেকনিশিয়ান Darkroom Technician (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ।
২৭ ওয়াসার ম্যান Washer man (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) আইড্রিং এন্ড লন্ড্রি ওয়ার্ক ওয়ার্কসে অন্যূন ৩ (তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
(গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২৮ ডে-কেয়ার এসিস্ট্যান্ট Day Care Assistant (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তাগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
(খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২৯ কটেজ মাদার Cottage Mother (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তাগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
(খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩০ সমাজকর্মী (ইউনিয়ন) Samaj Kormi (Union) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ৩১২ (তিনশত বার) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩১ সমাজকর্মী (পৌর) Samaj Kormi (Pouro) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- স্থায়ী রাজস্ব ১২ (বার) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩২ বড় ভাইয়া Boro vaiya (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ৬৫ (পঁয়ষট্টি) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৩ খালাম্মা Khalamma (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ৩৩ (তেত্রিশ) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৪ শিক্ষক Sikkhok (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০৭ (সাত) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩৫ ট্রেড ইন্সট্রাক্টর Trade Instructor (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ১৭ (সতের) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, টার্নিং, ব্ল্যাকস্মিথ্রি, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, ড্রেসিং ইন পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
(গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩৬ ধর্মীয় শিক্ষক Dhormio Sikkhok (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০২ (দুই) টি (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে আলিম পাশ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৩৭ কেয়ারটেকার Caretaker (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- অস্থায়ী রাজস্ব ০১ (এক) টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৮ কেয়ারটেকার Caretaker (গ্রেড-১৭) ৯০০০-২১৮০০ অস্থায়ী রাজস্ব ০১ (এক) টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৩৯ ফটোকপি অপারেটর Photocopy Operator (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০ স্থায়ী রাজস্ব ০২ (দুই) টি ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা।
৪০ কারিগরি প্রশিক্ষক (উপজেলা) Karigori Proshikkhok (Upazila) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০
ক) কম্পিউটার - ০১টি
খ) মোবাইল ও ডিভিডি - ০১টি
গ) সেলাই ও উল বুনন - ১৬টি
ঘ) বাশ ও বেত - ০১টি
ঙ) বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং-১৩টি
চ) ওয়েল্ডিং - ০৪টি
ছ) নার্সারী - ০৫টি
জ) মৎস্য, পোল্ট্রি - ১৬টি
ঝ) মৌমাছি চাষ - ০৪টি
ঞ) বাটিক-বুটিক - ০৪টি
ট) আচার তৈরী - ০৮টি
স্থায়ী রাজস্ব ১২৭ (একশত সাতাশ) টি ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ; তবে শর্ত থাকে যে, কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৪১ হেলপার Helper (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০২ (দুই) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪২ ফিডার অ্যাটেনডেন্ট Fidder Attendent (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৩ আয়া Aya (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- অস্থায়ী রাজস্ব ০৫ (পাঁচ) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৪ অ্যাটেনডেন্ট Attendent (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০২ (দুই) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৫ দারোয়ান Daroan (গ্রেড-২০) ۸২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০৪ (চার) টি ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস;
খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী।
৪৬ নিরাপত্তা প্রহরী Nirapotta Prohori (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ১৫ (পনের) টি ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ;
খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী; তবে শর্ত থাকে যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৪৭ বাবুর্চি Baborchi (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ২০ (বিশ) টি ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং
খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৪৮ সহকারী বাবুর্চি Sohokari Baborchi (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০২ (দুই) টি ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং
খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৪৯ মালি Mali (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ০১ (এক) টি ক) অন্যূন অষ্টম শ্রেণী পাশ; এবং
খ) মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা।
৫০ পরিচ্ছন্নতা কর্মী Parisannata Kormi (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- অস্থায়ী রাজস্ব ০৪ (চার) টি অন্যূন অষ্টম শ্রেণী পাস; তবে শর্ত থাকে যে, হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
৫১ অফিস সহায়ক Office Soyhayok (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ৪৭৮ (চারশত আটাত্তর) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫২ বার্তা বাহক Bartabahok (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- স্থায়ী রাজস্ব ২১ (একুশ) টি কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের নিয়ম

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন করতে এখানে ক্লিক করুন
  • অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
  • রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
  • স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
  • সব তথ্য যাচাই করে সাবমিট করতে হবে

আবেদন ফি

  • পদ নং ১ থেকে ৩৭ পর্যন্ত: ১১২ টাকা
  • পদ নং ৩৮ থেকে ৫২ পর্যন্ত: ৫৬ টাকা
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইন্টারভিউ টিপস

  • নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন
  • সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয় পড়ুন
  • বাংলা, ইংরেজি ও গণিত চর্চা করুন
  • পরিচ্ছন্ন পোশাক পরে পরীক্ষায় অংশ নিন
  • আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্নের উত্তর দিন

ক্যারিয়ার উন্নতি ও সংশ্লিষ্ট চাকরির সুযোগ

সমাজসেবা অধিদপ্তরে চাকরি করলে সরকারি চাকরির স্থায়িত্ব, পদোন্নতি এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভবিষ্যতে আবেদন করার ক্ষেত্রেও অভিজ্ঞতা সহায়ক হতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

প্রশ্ন: মোট কতজন নিয়োগ দেওয়া হবে?
উত্তর: ১৪৮৫ জন।

প্রশ্ন: আবেদন শেষ তারিখ কবে?
উত্তর: ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা।

প্রশ্ন: কারা আবেদন করতে পারবেন?
উত্তর: নারী ও পুরুষ উভয় প্রার্থী।

প্রশ্ন: বয়সসীমা কত?
উত্তর: ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

প্রশ্ন: আবেদন কোথায় করতে হবে?
উত্তর: ডিএসএস টেলিটক ওয়েবসাইটে।

পরিশেষে

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ। ৫২টি ক্যাটাগরিতে ১৪৮৫ জন নিয়োগ হওয়ায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী হলে শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করুন।

Note: This job information is sourced from official or publicly available listings. Always verify details from the employer’s official website before applying.

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url