প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি ক্যাটাগরিতে মোট ১৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ
| ক্রমিক | পদনাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) |
পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১. | উচ্চমান সহকারী (গ্রেড-১৩) বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- |
০১ (এক) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দের গতি। |
| ২. | সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- |
০১ (এক) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপি (Shorthand) প্রতি মিনিটে বাংলা ৫০টি শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি; এবং (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দের গতি। |
| ৩. | ড্রাফটসম্যান (গ্রেড-১৪) বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- |
০২ (দুই) টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোন অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশীপ সার্টিফিকেট প্রাপ্ত। |
| ৪. | বাবুর্চি (গ্রেড-১৭) বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- |
০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা। |
| ৫. | মেস ওয়েটার (গ্রেড-১৭) বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/- |
০২ (দুই) টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফুড এন্ড বেভারেজ সার্ভিস সনদ প্রাপ্ত; তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। |
| ৬. | অফিস সহায়ক (গ্রেড-২০) বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- |
০৫ (পাঁচ) টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পন্ন হইতে হইবে। |
| ৭. | পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- |
০১ (এক) টি | অষ্টম শ্রেণি উত্তীর্ণ; তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। |
আবেদন শুরু: ১৫ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম:
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে
- ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে
- সকল তথ্য শিক্ষাগত সনদের সঙ্গে মিল রেখে পূরণ করতে হবে
আরও পড়ুনঃ বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত ৬ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ, শূন্য পদ ১৩৩৫
আবেদন ফি:
- ১-৩ নং পদের জন্য ১১২ টাকা
- ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত