বিনা অভিজ্ঞতায় ১০০ জন সেলস অফিসার নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ
আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে ১০০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: অনার্স, ডিপ্লোমা অথবা এইচএসসি পাস।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ৩ বছরের অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: আকর্ষণীয় বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, টিএ/ডিএ, কমিশন, হাসপাতালে চিকিৎসা সহায়তা, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬
