গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩৩
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ টি ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ০৬ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম | বেতন স্কেল ও গ্রেড | পদ সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা |
|---|---|---|---|---|
| ০১। | ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-২ | ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ |
০২(দুই)টি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপত্যে অন্যূন ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ অন্যূন ২(দুই) বৎসরের কাজের অভিজ্ঞতা। |
| ০২। | লাইব্রেরিয়ান | ১১৩০০-২৭৩০০/- গ্রেড-১২ |
০১(এক)টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা (খ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। |
| ০৩। | স্ট্যাটিস্টিক্যাল কাম কম্পিউটার অপারেটর | ১১০০০-২৬৫৯০/- গ্রেড-১৩ |
০১(এক)টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় বিভাগ/শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) স্ট্যাটিস্টিক্সে সর্বনিম্ন গতি বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৪০ শব্দ (প্রতি মিনিটে) এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ (প্রতি মিনিটে)। |
| ০৪। | সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪ |
০৩(তিন)টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ (প্রতি মিনিটে) এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ (প্রতি মিনিটে)। |
| ০৫। | ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪ | ৯৭০০-২৪০৪০/- গ্রেড-১৫ |
১১(এগারো)টি | (ক) স্বীকৃত শিক্ষাবোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণসহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ২(দুই) বৎসর মেয়াদী সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ ২(দুই) বৎসরের কাজের অভিজ্ঞতা; অথবা (খ) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে অন্যূন ৪(চার) বৎসর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। |
| ০৬। | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ |
০৫(পাঁচ)টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ (প্রতি মিনিটে)। |
| ০৭। | সহকারী টেলিফোন অপারেটর | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ |
০১(এক)টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ বৈদ্যুতিক/টেলিকমিউনিকেশন কাজে অন্যূন ১(এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। |
| ০৮। | গাড়িচালক | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ |
০৪(চার)টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স/হালকা লাইসেন্স) ভারী/হালকা যানবাহন চালনায় পারদর্শী; (গ) লিখিত পরীক্ষা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে। |
| ০৯। | অফিস সহায়ক | ৮২৫০-২০০১০/- গ্রেড-২০ |
০৫(পাঁচ)টি | কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়স
১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ৫ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ২ নম্বর পদের প্রার্থীদের জন্য ১৬৮ টাকা।
- ৩ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৯ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ১৫ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৬।
