বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৮
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ টি ক্যাটাগরিতে মোট ১৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম | পদের সংখ্যা | জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতন স্কেল | গ্রেড | যোগ্যতা |
|---|---|---|---|---|---|
| ০১ | সহকারী পরিচালক (সাধারণ) | ০৩ | ২২০০০-৫৩০৬০/- | গ্রেড-৯ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি। |
| ০২ | সহকারী পরিচালক (এমআইএস) | ০২ | ২২,০০০-৫৩০৬০/- | গ্রেড-৯ | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এমআইএস বা সমজাতীয় বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি। |
| ০৩ | ব্যক্তিগত কর্মকর্তা | ০২ | ১৬০০০-৩৮৬৪০/- | গ্রেড-১০ | ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; খ) ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৬০ শব্দের গতি; এবং গ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ০৪ | সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা | ০২ | ১১০০০-২৬৫৯০/- | গ্রেড-১৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে দক্ষতা। |
| ০৫ | ক্যাশিয়ার | ০১ | ১০২০০-২৪৬৮০/- | গ্রেড-১৪ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ০৬ | মেডিক্যাল এসিস্ট্যান্ট | ০১ | ১০২০০-২৪৬৮০/- | গ্রেড-১৪ | কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিক্যাল টেকনোলজি (ফার্মেসি)তে ডিপ্লোমা ডিগ্রি। |
| ০৭ | গাড়ি চালক | ০২ | ৯৩০০-২২৪৯০/- | গ্রেড-১৬ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা বা ভারী মোটরগাড়ী চালনায় বৈধ লাইসেন্সপ্রাপ্ত; এবং (গ) মোটরগাড়ী চালনায় অভিজ্ঞতা। |
| ০৮ | অফিস সহকারী | ০৫ | ৮২৫০-২০০১০/- | গ্রেড-২০ | কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| মোট পদ | ১৮ টি | ||||
বয়সসীমা
২১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
- ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ৪ থেকে ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৮ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ২১ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬।
