প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪২
প্রত্নতত্ত্ব অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ২১ টি ক্যাটাগরিতে মোট ৪২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ১. | লাইব্রেরিয়ান/লাইব্রেরিয়ান-কাম-কাস্টোডিয়ান ১৩তম (১১০০০-২৬৫৯০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী হতে হবে; গ) গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
| ২. | হিসাব সহকারী/হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার/ক্যাশিয়ার ১৪তম (১০২০০-২৪৬৮০/-) |
০৪ টি |
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রীধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৩. | সহকারী মডেলার ১৪তম (১০২০০-২৪৬৮০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ অনুমোদিত ইনস্টিটিউট হতে মডেলিং এ সনদ প্রাপ্ত; খ) ফাইন আর্ট/মডেলিং এ ডিপ্লোমাধারী প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৪. | আলোকচিত্রকর ১৪তম (১০২০০-২৪৬৮০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ফটোগ্রাফি, ডেভেলপিং এবং প্রিন্টিং কাজে ০২ বছরের অভিজ্ঞতা; গ) রঙিন আলোকচিত্রগ্রহণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৫. | সার্ভেয়ার ১৪তম (১০২০০-২৪৬৮০/-) |
০২ টি |
ক) সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা; খ) সমচ্ছ রেখাচিত্র/অঙ্কন তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৬. | ড্রাইভার ১৫তম (৯৭০০-২৩৪৯০/-) |
০১ টি |
ক) অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সধারী। |
|
| ৭. | রেফারেন্স সহকারী ১৬তম (৯৩০০-২২৪৯০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার; খ) লাইব্রেরী সাইন্স সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৮. | বুকিং সহকারী ১৬তম (৯৩০০-২২৪৯০/-) |
০৩ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) বুকিং সহকারী হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন এবং বাংলা ও ইংরেজি টাইপিং এ পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ৯. | কার্পেন্টার ১৬তম (৯৩০০-২২৪৯০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী; খ) জাদুঘরে প্রদর্শনীর জন্য ভোকেশনাল ইনস্টিটিউট শৌকেস, আসবাবপত্র ও প্রদর্শনী ইত্যাদি তৈরিতে দক্ষতা উত্তরোত্তর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। |
|
| ১০. | ক্যাশ সরকার ১৭তম (৯০০০-২১৮০০/-) |
০৩ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) হিসাব সংক্রান্ত কাজ/টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ১১. | ডিসপাস রাইডার ১৭তম (৯০০০-২১৮০০/-) |
০১ টি |
ক) অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) মোটর সাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী; গ) মোটর সাইকেল রক্ষণাবেক্ষণের জ্ঞানসম্পন্ন। |
|
| ১২. | ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি অপারেটর ১৭তম (৯০০০-২১৮০০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ডুপ্লিকেটিং মেশিন/ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা। |
|
| ১৩. | ভান্ডার সহকারী ১৭তম (৯০০০-২১৮০০/-) |
০১ টি |
ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ডাক্তারের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ১৪. | রসায়নাগার পরিচারক ১৮তম (৮৮০০-২১৩১০/-) |
০১ টি | ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | |
| ১৫. | গ্রন্থাগার পরিচারক ১৮তম (৮৮০০-২১৩১০/-) |
০২ টি | ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | |
| ১৬. | জাদুঘর পরিচারক ১৯তম (৮৫০০-২০৫৭০/-) |
০৭ টি | ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | |
| ১৭. | অফিস সহায়ক ২০তম (৮২৫০-২০Ax০১/০/-) |
০৪ টি |
ক) অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) সাইকেল চালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ১৮. | কুক/বাবুর্চি ২০তম (৮২৫০-২০Ax০১/০/-) |
০১ টি |
ক) অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ইংরেজি ও বাংলা খাবার তৈরিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ১৯. | সাইট পরিচারক ২০তম (৮২৫০-২০Ax০১/০/-) |
০১ টি |
ক) অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) সুস্বাস্থ্যের অধিকারীসহ বাগানের কাজ ও মাঠে কঠোর কাজ করার ক্ষমতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ২০. | মালী ২০তম (৮২৫০-২০Ax০১/০/-) |
০৩ টি |
ক) অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) সুস্বাস্থ্যের অধিকারীসহ বাগানের কাজ ও মাঠে কঠোর কাজ করার ক্ষমতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার। |
|
| ২১. | নৈশ প্রহরী ২০তম (৮২৫০-২০Ax০১/০/-) |
০২ টি |
ক) অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ অগ্রাধিকার। |
বয়সসীমা
০১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
- ১ থেকে ৯ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ১০ থেকে ২১ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট ২০২৬।
