বিনা অভিজ্ঞতায় এসএসসি পাসে এন্টারপ্রাইজ সেলস অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে বাংলালিংক
বাংলালিংক–এর এসএমই কর্পোরেট সেলস টিমে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এন্টারপ্রাইজ সেলস অফিসার পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: বাংলালিংক এসএমই
পদের নাম: এন্টারপ্রাইজ সেলস অফিসার
পদসংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
কর্মস্থল: টাঙ্গাইল (ভুয়াপুর, কালিহাতী, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সখীপুর ও টাঙ্গাইল সদর)।
চাকরির ধরন: ফুলটাইম।
বেতন: মাসিক মূল বেতন ১০,০০০ টাকা। বেতন ও ইনসেন্টিভসহ মোট মাসিক আয় ২৫,০০০ থেকে ৩০,০০০+ টাকা।
অন্যান্য সুবিধা: দৈনিক কেপিআই ইনসেন্টিভ, বছরে দুটি উৎসব বোনাস, মাসিক ৩,৬০০ টাকা মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, লং-টার্ম সার্ভিস বেনিফিট, মেডিকেল ও লাইফ ইনস্যুরেন্স এবং প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন প্রদান।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই ২০২৬।
