বিনা অভিজ্ঞতায় অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে কাজী ফার্মস গ্রুপ
কাজী ফার্মস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ।
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার, অর্গানিক ফার্টিলাইজার অ্যান্ড সিড সেলস।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে বিএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, লভ্যাংশ, যাতায়াত ও দৈনিক ভাতা, অর্জিত ছুটির নগদায়ন, হ্যান্ডসেট ও মোবাইল বিল, বিবাহ ভাতা এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা রয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬।
আরও পড়ুন: বিনা অভিজ্ঞতায় ৫০ জন প্রাইম অফিসার পদে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, সর্বোচ্চ বেতন ২২০০০ টাকা
