বিনা অভিজ্ঞতায় ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট)
পদের নাম: ডাটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষা ও অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
কর্মস্থল: গাজীপুর, বিডিএফপি ফ্যাক্টরি, গাজীপুর সদর, গাজীপুর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।
