ইস্টার্ণ রিফাইনারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৫৩
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ইস্টার্ণ রিফাইনারী পিএলসি. (ইআর পিএলসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অঙ্গ প্রতিষ্ঠানটি মোট ২০ টি ক্যাটাগরিতে মোট ৫৩ জন জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম, গ্রেড ও স্কেল | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স |
|---|---|---|---|
| ১ | জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার (গ্রেড-৩) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- |
০২ | • ন্যূনতম বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ। • কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ২ | জুনিয়র ইন্সপেক্টর (গ্রেড-৩) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- |
০২ | • ন্যূনতম এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল) বা সমমান পাশ। • মেকানিক্যাল ইন্সপেকশন/কোয়ালিটি কন্ট্রোল-এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ (মেকানিক্যাল ইন্সপেকশন/কোয়ালিটি কন্ট্রোল) থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৩ | জুনিয়র টেকনিশিয়ান (পাম্প) (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • সংশ্লিষ্ট মেরামত কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৪ | জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল পাইপ ফিটিং) (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০১ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে ওভারহলিং সংক্রান্ত পাইপ ফিটিং এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৫ | জুনিয়র টেকনিশিয়ান (গ্যাস ফায়ার্ড) (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • গ্যাস ম্যানুফ্যাকচারিং/কম্প্রেসর স্টেশন মেরামত এবং চালনার কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৬ | জুনিয়র পার্চেজ অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০১ | • ন্যূনতম এইচএসসি/সমমান পাশ। • প্রকিউরমেন্ট-এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৭ | অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • প্রাচীর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় লাইসেন্স (ন্যূনতম সি ক্লাস) থাকতে হবে। হাই ভোল্টেজ মোটর সার্ভিসিং-এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৮ | অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রুমেন্ট মেকানিক (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • প্রাচীর ইলেকট্রনিক, নিউমেটিক, ইলেকট্রো-নিউমেটিক ইন্সট্রুমেন্ট ও কন্ট্রোল সিস্টেম মেরামত, ক্যালিব্রেশন এবং ট্রাবলশুটিং-এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ৯ | জুনিয়র টেস্টিং (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি (বিজ্ঞান/ভোকেশনাল) বা সমমান পাশ। • পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্স-এ ল্যাব টেস্টিং-এর কাজে ন্যূনতম ০৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১০ | ফায়ার ফাইটার ড্রাইভার (গ্রেড-৪) বেতন স্কেল: ৯,৭০০ - ২৪,০১০/- |
০১ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ভেহিক্যাল ড্রাইভিং ও ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম ০১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • হেভি ভেহিক্যাল ড্রাইভিং-এর বৈধ লাইসেন্সধারী হতে হবে। • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম ০১ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। • শারীরিক যোগ্যতা: - উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি - বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি - শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১১ | ফায়ার ফাইটার (গ্রেড-৫) বেতন স্কেল:: ৯,৩০০-২২,৪৯০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম ০১ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম ০১ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। • শারীরিক যোগ্যতা: - উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি - বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি - শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১২ | জুনিয়র কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-৫) বেতন স্কেল:: ৯,৩০০-২২,৪৯০/-) |
০৩ | • ন্যূনতম এইচএসসি/সমমান পাশ। • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • বাংলায় ও ইংরেজিতে টাইপিং-এ ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৩ | ড্রাইভার (গ্রেড-৫) বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- |
০৩ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • ভারী গাড়ী চালনায় ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • হেভি ভেহিক্যাল ড্রাইভিং-এর বৈধ লাইসেন্সধারী হতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৪ | জুনিয়র অটো হেল্পার (গ্রেড-৬) বেতন স্কেল: ৮,৮০০ - ২১,৩১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৫ | জুনিয়র স্টোর হেল্পার (গ্রেড-৬) বেতন স্কেল: ৮,৮০০ - ২১,৩১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/এসএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেয়া হবে। • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৬ | কুক (গ্রেড-৬) বেতন স্কেল: ৮,৮০০ -- ২১,৩১০/- |
০১ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৭ | প্ল্যান্ট অ্যাটেনডেন্ট (অপারেশন) (গ্রেড-৭) বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- |
০৫ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৮ | জুনিয়র সিকিউরিটি গার্ড (গ্রেড-৭) বেতন স্কেল: ৮,২৫০ --- ২০,০১০/- |
০৮ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • বৃহৎ শিল্প কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে ন্যূনতম ০২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। • আনসার/প্রাক্তন সেনা সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে। • শারীরিক যোগ্যতা: - উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি - বুকের মাপ: ন্যূনতম ৩২ ইঞ্চি - শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ১৯ | মেস বয়/স্টুয়ার্ড-কাম-ক্লিনার (গ্রেড-৭) বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- |
০২ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
| ২০ | অফিস সাপোর্ট স্টাফ (গ্রেড-৭) বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০/- |
০৪ | • ন্যূনতম এসএসসি/সমমান পাশ। • পিয়ন বা অফিস সহায়ক হিসাবে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/জেএসসি বা সমমান পাশ পর্যন্ত শিথিলযোগ্য। • বয়স: অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর। |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ১৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ১৪ থেকে ২০ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ১৪ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬।
