জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জা. বে. স্কেল ২০১৫ অনুযায়ী) | বয়স (সর্বোচ্চ) | পদ সংখ্যা | প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা |
|---|---|---|---|---|
| ০১. | সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১০) (১৬০০০-৩৮৬৪০) |
৩২ বৎসর | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রীসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ৪ (চার) বছর মেয়াদি অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা; |
| ০২. | নিরীক্ষক (গ্রেড-১১) (১২৫০০-৩০২৩০) |
৩২ বৎসর | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ৪ (চার) বছর মেয়াদি অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে स्नातक বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা; |
| ০৩. | ব্যক্তিগত সহকারী (গ্রেড-১৩) (১১০০০-২৬৫৯০) |
৩২ বৎসর | ০৪ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা; |
| ০৪. | হিসাবরক্ষক (গ্রেড-১৪) (১০২০০-২৪৬৮০) |
৩২ বৎসর | ০১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে स्नातक বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা; |
| ০৫. | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০) |
৩২ বৎসর | ০৪ | ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা; |
| ০৬. | ড্রাইভার (গ্রেড-১৬) (৯৩০০-২২৪৯০) |
৩২ বৎসর | ০১ | ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ খ) হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; |
| ০৭. | অফিস সহায়ক (গ্রেড-২০) (৮২৫০-২০০১০) |
৩২ বৎসর | ০৮ | ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ; |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ নম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ২ নম্বর পদের প্রার্থীদের জন্য ১৬৮ টাকা।
- ৩ থেকে ৬ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬।
