প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩০০
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি শিক্ষানবিস ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। মোট ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬।
পদের বিবরণ
| পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা | বেতন ও ভাতা |
|---|---|---|---|---|
| শিক্ষানবিস ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম) | ৩০০ জন | ন্যূনতম স্নাতক/সমমান পাস। স্নাতক ফল প্রত্যাশীরা আবেদন করতে পারবেন না। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীরা ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পেতে পারেন। | ৩১ জুলাই ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর। | শিক্ষানবিসকালীন মাসিক বেতন ১৮,০০০/- টাকা। এছাড়া যাতায়াত ভাতা ২,৮০০/- টাকা এবং মোবাইল ভাতা ৬৫০/- টাকা প্রদান করা হবে। |
সুবিধাসমূহ
- প্রভিডেন্ট ফান্ড।
- গ্রাচ্যুইটি সুবিধা।
- চিকিৎসা ভাতা।
- প্রতি বছর দুইটি ধর্মীয় উৎসব ভাতা।
- পহেলা বৈশাখ উপলক্ষে অতিরিক্ত বৈশাখী উৎসব ভাতা (একটি উৎসব ভাতার ৫০%)।
আবেদনের নিয়ম
A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র লিখতে হবে। আবেদনপত্রের সাথে সম্পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং অভিজ্ঞতার (যদি থাকে) সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌছাতে হবে।
আবেদন ফি
৫০০ টাকা (অফেরতযোগ্য)।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
৩১ জুলাই ২০২৬
আরও পড়ুনঃ জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১১০৪
