এসএসসি পাসে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র টেকনিশিয়ান, আফটার সেলস সার্ভিস (লিফট) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান, আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস বা এসএসসি। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
অভিজ্ঞতা: ০ থেকে ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। তবে উদ্দীপ্ত নবীন প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক ১২,০০০ থেকে ১৪,০০০ টাকা
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, কোম্পানির লভ্যাংশ, পারফরম্যান্স বোনাস এবং বছরে বেতন পর্যালোচনার সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১২ জুলাই ২০২৬।
