বিনা অভিজ্ঞতায় ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে এসিআই
এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৪, ১৫ ও ১৬ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: এসিআই।
পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থীর ধরন: পুরুষ/নারী (উভয়)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বেতন ও সুবিধা: আকর্ষণীয় ও সমন্বিত বেতন, টিএ/ডিএ ভাতা, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রণোদনা, উৎসব বোনাস, লাভের অংশ, ছুটির ভাড়া সহায়তা, সেরা কর্মীদের বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং ক্যারিয়ার উন্নতির সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
সাক্ষাৎকারের সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
| জেলা | সাক্ষাৎকারের তারিখ | সাক্ষাৎকারের স্থান |
|---|---|---|
| ঢাকা | ১৪, ১৫ ও ১৬ আগস্ট ২০২৬ | নোভো টাওয়ার, লেভেল-৫, ২৭০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। |
| রাজশাহী | ১৪ আগস্ট ২০২৬ | হাউস-৩০৭, রোড-২, পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী। |
| রংপুর | ১৪ আগস্ট ২০২৬ | হাউস-২৭১/১, রোড-৫, মুলাটোল, রংপুর। |
| ব্রাহ্মণবাড়িয়া | ১৪ আগস্ট ২০২৬ | হাউস-১৫৩৭, ভাদুঘর, বড় হুজুর বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। |
| ময়মনসিংহ | ১৪ আগস্ট ২০২৬ | হাউস-১১/কে, জেল রোড, কাশর, ময়মনসিংহ। |
| বরিশাল | ১৪ আগস্ট ২০২৬ | আরিফ ম্যানশন (পুরাতন শিক্ষা বোর্ড), হাউস-২৯৯, নবগ্রাম রোড, ফরেস্টার লেন, বরিশাল। |
| ফেনী | ১৪ আগস্ট ২০২৬ | হাউস-৫৯২/১, খান্দকার ভিলা, সালাহউদ্দিন রোড, উত্তর শিবপুর, ফেনী। |
| বগুড়া | ১৫ আগস্ট ২০২৬ | প্লট-২৯২১, গোহাইল রোড, থানথানিয়া (মাহবুবনগর), বগুড়া। |
| যশোর | ১৫ আগস্ট ২০২৬ | পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিপরীতে, চাঁচড়া, যশোর। |
প্রয়োজনীয় কাগজপত্র: ছবি-সহ হালনাগাদ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এবং সব শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুন: বিনা অভিজ্ঞতায় ৫০ জন প্রাইম অফিসার নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ
