মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৩
মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডে ৪ টি ক্যাটাগরিতে মোট ২৩ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট।
পদের বিবরণ
| ক্রমিক নং | পদের নাম ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল-২০১৫) |
পদের সংখ্যা | ০১/০৭/২০২৩ খ্রি. তারিখে বয়স |
প্রয়োজনীয় যোগ্যতা |
|---|---|---|---|---|
| ০১ | ব্যক্তিগত সহকারী ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০১ (এক) |
১৮-৩২ বৎসর |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৩ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ |
| ০২ | ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৯৩০০-২২৯৮০/- (গ্রেড-১৬) |
০১ (এক) |
১৮-৩২ বৎসর |
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ০৩ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৯৮০/- (গ্রেড-১৬) |
১৩ (তেরো) |
১৮-৩২ বৎসর তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য |
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। |
| ০৪ | হিসাব সহকারী ৯৩০০-২২৯৮০/- (গ্রেড-১৬) |
০৮ (আট) |
১৮-৩২ বৎসর |
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- সকল পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ০২ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৩ সেটেম্বর ২০২৬।
