বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ টি পদে মোট ৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি কিংবা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্রম | পদের নাম ও বেতন কাঠামো | শূন্য পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | অন্যান্য সুবিধা / শর্তাবলী |
|---|---|---|---|---|
| ১ | জুনিয়র অফিসার (জেনারেল) ১৪৮২০-৩১৩২০/- |
১ |
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মান ডিগ্রি। ২) MS Office Program (Word, Excel, Power Point, Internet, e-mail etc.) সম্পর্কে জ্ঞান এবং চালানোর সক্ষমতা থাকতে হবে। ৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। ৪) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
২০১৪ সালে অনুমোদিত বিআইবিএম-এর উল্লিখিত বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া, ১০% মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা বাবদ ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, উৎসব ভাতা এবং বিআইবিএম এর এমপ্লয়িজ সার্ভিস রেগুলেশনস অনুযায়ী অন্যান্য সুবিধা। |
| ২ | জুনিয়র অফিসার (আইটি/আইসিটি) ১৪৮২০-৩১৩২০/- |
২ |
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মান ডিগ্রি। ২) Operating System, MS Word এবং MS Excel ব্যবহারে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৩) হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। ৪) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
|
| ৩ | জুনিয়র অফিসার (গ্রাফিক্স ডিজাইনার) ১৪৮২০-৩১৩২০/- |
১ |
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মান ডিগ্রি। ২) যেকোনো স্বীকৃত আইটি প্রতিষ্ঠান হতে গ্রাফিক্স ডিজাইন এবং সব ধরনের এডিটিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত/সনদধারী হতে হবে। ৩) গ্রাফিক্স ডিজাইন এবং এডিটিং সফটওয়্যার (Photoshop, Illustrator) ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। ৪) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
|
| ৪ | জুনিয়র অফিসার (সিস্টেম সাপোর্ট) ১৪৮২০-৩১৩২০/- |
১ |
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সম্মান ডিগ্রি। ২) যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ (Maintenance) এবং ট্রাবলশুটিং (Troubleshooting) এর উপরে কমপক্ষে ১ (এক) বছর মেয়াদী কোর্স সফলভাবে সম্পন্ন করে সনদপ্রাপ্ত হতে হবে। ৩) Computer Hardware, Software & Network Installation, Configuration and Repairing এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
|
| ৫ | জুনিয়র অফিসার (প্রুফ রিডার) ১৪৮২০-৩১৩২০/- |
১ |
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাহিত্যে স্নাতক। ২) প্রুফ রিডার হিসেবে ২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩) MS Office Program (Word, Excel) সম্পর্কে জ্ঞান এবং চালানোর সক্ষমতা থাকতে হবে। ৪) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
|
| ৬ | সিিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অডিও ভিজ্যুয়াল টুলস্ অপারেটর) ১২৩৬০-২০৯৬০/- |
১ |
১) এইচএসসি অথবা সমমান। ২) অডিও ভিজ্যুয়াল টুলস্ অপারেটর হিসেবে ৫ (পাঁচ) বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৩) বয়সঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। |
|
| ৭ | ইমাম (চুক্তিভিত্তিক) ২২০০০/- (সর্বসাকুল্যে) |
১ |
১) দ্বিতীয় শ্রেণীতে কামিল ডিগ্রী/ দাওরায়ে হাদিস পাস। ২) কোরআনে হাফেজ বিশেষ যোগ্যতা বিবেচিত হবে। ৩) কোনো জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ৪) বয়সসীমাঃ ২৩/০৯/২০২৬ তারিখে সর্বনিম্ন ২৫ বছর – সর্বোচ্চ ৩৫ বছর। |
সর্বসাকুল্যে মাসিক সম্মানী ২২,০০০/- (বাইশ হাজার) টাকা। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রতিবারে মাসিক সম্মানীর ৫০% এবং বৈশাখী ভাতা হিসেবে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা উৎসব ভাতা। |
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে বিআইবিএম এর ওয়েবসাইট থেকে নির্ধারিত চাকরির আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি
- সকল পদের জন্য ৩০০/- টাকা
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
প্রয়োজনীয় কাগজপত্র
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কসীট এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি (১ম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (১ম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), বিআইবিএম এর অনুকূলে ৩০০/— (তিনশত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারীর স্বাক্ষরকৃত আবেদন পত্র আগামী ২৩/০৯/২০২৬ তারিখের মধ্যে অবশ্যই বিআইবিএম এর মহাপরিচালকের দপ্তরে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ
২৩ সেপ্টেম্বর ২০২৬।
