বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ২১ হলেই আবেদন
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী পরিচালক (এক্স ক্যাডার আইন) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্রঃ নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত |
|---|---|---|---|
| ১. |
সহকারী পরিচালক (নন-ক্যাডার-আইন) গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- |
০৫ (পাঁচ) টি |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদি স্নাতকসহ ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি। অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদি স্নাতকসহ ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি। (খ) বাংলাদেশ বার কাউন্সিল এর সনদ প্রাপ্ত হতে হবে। (গ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২ (দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ থাকতে হবে। (ঘ) শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ গ্রহণযোগ্য হবে না। |
শিক্ষাগত যোগ্যতার ফলাফল নির্ধারণ
(১) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০১০ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জি.পি.এ বা ক্ষেত্রমত, সি.জি.পি.এ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ নিম্নরূপ নির্ধারিত হবে:
| ৫.০০ পয়েন্ট স্কেল | সমমান বিভাগ |
|---|---|
| জি.পি.এ ৩.০০ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ |
| জি.পি.এ ২.০০ থেকে ৩.০০ এর কম | দ্বিতীয় বিভাগ |
| জি.পি.এ ১.০০ থেকে ২.০০ এর কম | তৃতীয় বিভাগ |
(২) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি.জি.পি.এ-এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জি.পি.এ বা ক্ষেত্রমত, সি.জি.পি.এ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় শ্রেণি/বিভাগ নিম্নরূপ নির্ধারিত হবে:
| অর্জিত সি.জি.পি.এ | সমমান শ্রেণি/বিভাগ | |
|---|---|---|
| ৪.০০ পয়েন্ট স্কেল | ৫.০০ পয়েন্ট স্কেল | |
| ৩.০০ বা তদূর্ধ্ব | ৩.৭৫ বা তদূর্ধ্ব | প্রথম শ্রেণি/বিভাগ |
| ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম | ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম | দ্বিতীয় শ্রেণি/বিভাগ |
| ১.৫০ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম | ২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম | তৃতীয় শ্রেণি/বিভাগ |
O' Level এবং A' Level: O' Level এবং A' Level এর ক্ষেত্রে এ দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের প্রমাণ প্রদান করতে হবে।
বয়সসীমা
০১/০৮/২০২৬ তারিখে সকল প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।
