কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ২৫
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ টি ক্যাটাগরিতে মোট ২৫ট জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম ও বেতন স্কেল | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ০১. |
কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩) |
০২ (দুই) টি |
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ০২. |
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩) |
০৪ (চার) টি |
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) সাঁট-লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ; ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ; এবং ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৩. |
ক্যাশিয়ার ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪) |
০১ (এক) টি |
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; খ) কম্পিউটারে word processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৪. |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
০৬ (ছয়) টি |
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং ঘ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ০৫. |
অফিস সহায়ক ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
১৩ (তের) টি | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা
০১/০৮/২০২৬ তারিখে সকল প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা
- ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা
- সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬।
