বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাসেই আবেদন
সম্প্রতি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সব জেলার পুরুষ ও নারী প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। ন্যূনতম জিপিএ ২.৫।
বয়সসীমা: বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শারীরিক যোগ্যতা:
পুরুষ
- উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
- মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে ৫ ফুট ৪ ইঞ্চি।
- বুক স্বাভাবিক ৩১ ইঞ্চি, ফুলিয়ে ৩৩ ইঞ্চি।
- মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে স্বাভাবিক ৩০ ইঞ্চি, ফুলিয়ে ৩১ ইঞ্চি।
নারী
- উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
- মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে ৫ ফুট ২ ইঞ্চি।
জেলা কোটা: এবার মোট কত পদ আছে সেটা সরাসরি জানানো হয়নি। জেলা অনুযায়ী মেধা আর কোটার ভিত্তিতে পদ পূরণ হবে। পদের তালিকা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া হবে।
| গ্রুপ | তারিখ | জেলা |
|---|---|---|
| প্রথম গ্রুপ | ১৫, ১৬ ও ১৭ এপ্রিল ২০২৬ | মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা |
| দ্বিতীয় গ্রুপ | ১৮, ১৯ ও ২০ এপ্রিল ২০২৬ | সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোণা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী |
| তৃতীয় গ্রুপ | ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ | নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান |
| চতুর্থ গ্রুপ | ২৪, ২৫ ও ২৬ এপ্রিল ২০২৬ | নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল |
আবেদনের সময়:
- শুরু ৫ মার্চ ২০২৬ সকাল ১০টা।
- শেষ ৩১ মার্চ ২০২৬ বিকেল ৫টা।
আবেদন প্রক্রিয়া:
- প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য http://police.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে আবেদন ফরম পূরণ করতে হবে।
- ফরম ঠিকভাবে পূরণ করার পর প্রার্থী একটি User ID পাবেন। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৪৫ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে। এই টাকা ফেরত দেওয়া হবে না।
- এরপর প্রার্থীকে তার User ID ব্যবহার করে দুটি এসএমএস পাঠাতে হবে। মোবাইলে কমপক্ষে ৪৫ টাকা ব্যালেন্স থাকতে হবে।
বাছাইপ্রক্রিয়া
প্রথম ধাপ
- অনলাইনে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। এতে নিয়োগ বিধি অনুযায়ী কিছু প্রার্থীকে বেছে নেওয়া হবে।
- যারা নির্বাচিত হবেন, তারা পরবর্তী ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং Physical Endurance Test বা PET পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দ্বিতীয় ধাপ
- এই ধাপে প্রার্থীদের নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হতে হবে। সেখানে শারীরিক মাপ নেওয়া হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখা হবে।
- এরপর শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। এতে দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং থাকবে।
তৃতীয় ধাপ
- যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের লিখিত পরীক্ষায় বসতে হবে।
- এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞানের ওপর প্রশ্ন থাকবে। মোট নম্বর ৪৫।
- লিখিত পরীক্ষায় অংশ নিতে আবার ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফি ৫৬ টাকা।
চতুর্থ ধাপ
- লিখিত পরীক্ষায় যারা পাস করবেন, তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এই পরীক্ষার নম্বর থাকবে ১৫।
পঞ্চম ধাপ
- এরপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনও হবে।
শেষ ধাপ
- সব ধাপ পেরিয়ে যারা নির্বাচিত হবেন, তাদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিতে হবে। সেখানে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের একটি কমিটি আবার সব তথ্য যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে প্রার্থীদের চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
সতর্কতা: নিয়োগের ক্ষেত্রে কোন রকম টাকা পয়সার লেনদেন বা তদবির গ্রহণযোগ্য নয়। কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে নিয়োগের যেকোনো পর্যায়ে আবেদন বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
