বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন ৮ মার্চ থেকে ২ এপ্রিল

Also Read

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ, আবেদন ৮ মার্চ থেকে ২ এপ্রিল


সম্প্রতি বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে জনবল নিয়োগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অন্যান্য দক্ষতা: প্রার্থীর মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:

পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক - ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত - ৩৪ ইঞ্চি।

নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। (তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

বেতন ও গ্রেড: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ৮ মার্চ ২০২৬ থেকে ২ এপ্রিল ২০২৬।

আবেদন ফি: শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার সময় টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ পুলিশ সার্জেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url