অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বেতন ৪৫০০০ টাকা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস)
পদসংখ্যা: ১জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: ৪৫০০০ টাকা
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
