মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ৪৮
মাদরাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গ্রেডে ৬ টি ক্যাটাগরিতে মোট ৪৮ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ০৩ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্র: | পদের নাম ও বেতনস্কেল (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) |
পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১. | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) (৯,৩০০/-–২২,৪৯০/-) |
২৬ | কোন স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগে (জিপিএ- ২.০০ বা তদূর্ধ্ব) আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষর লিখন যথাক্রমে অন্যুন ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। Ms word, Ms Excel, Power point, Ms Access ও Internet-এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| ২. | বুক বাইন্ডার (গ্রেড -১৯) ৮,৫০০/-–২০,৫৭০/- |
০২ | কোন স্বীকৃত বোর্ড হতে অন্যুন দ্বিতীয় বিভাগে (জিপিএ- ২.০০ বা তদূর্ধ্ব) দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ধরনের বাঁধাইয়ের কাজে ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। |
| ৩. | বার্তা বাহক (গ্রেড -১৯) ৮,৫০০/-–২০,৫৭০/- |
০১ | অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মটর সাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। |
| ৪. | অফিস সহায়ক (গ্রেড-২০) ৮,২৫০/-–২০,০১০/- |
১৭ | অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। |
| ৫. | মালী (গ্রেড-২০) ৮,২৫০/-–২০,০১০/- |
০১ | অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। |
| ৬. | পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) ৮,২৫০/-–২০,০১০/- |
০১ | অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। |
বয়স সীমা
- ১১/০৮/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ২ থেকে ৬ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ১১ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬।
