জরুরি ভিত্তিতে ২৭০১জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার

Also Read

জরুরি ভিত্তিতে ২৭০১জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার


সরকার পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছে। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজটা দ্রুত শুরু হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল কম আছে। তাই এই পদগুলো যত দ্রুত সম্ভব পূরণ করা হবে।

তিনি বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে বাধা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক বা সামাজিক, বৈধ কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। পুলিশি কাজও এমনভাবে চলবে যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।

অস্ত্রের লাইসেন্স বিষয়ে তিনি জানান, আগের সরকার সময়ে যেসব লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো নতুন করে যাচাই করা হবে। ঠিক নিয়মে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা বাতিল করা হবে।

তিনি জানান, এখনো অনেক অস্ত্র জমা পড়েনি এবং সেগুলো আইন অনুযায়ী অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবারের সভায় তিনি আরও বলেন, পুলিশের কাজে জবাবদিহিতা থাকবে। যেন জনগণ অযথা ঝামেলায় না পড়ে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Previous Post
No Comment
Add Comment
comment url