ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষক নিয়োগ, বেতন ৭৭০ মার্কিন ডলার
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (Islamic University of Technology) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র লেকচারার নিয়োগ দিচ্ছে। আবেদন করার সময় শেষ হবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
আইইউটি নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: জুনিয়র লেকচারার
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদ সংখ্যা: ১জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৭৫ (৪.০০ স্কেলে)।
বেতন: ৭৭০ মার্কিন ডলার। টাকায় হলে প্রায় ৯৪ হাজার।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, সেই সাথে নিচের ঠিকানায় আবেদনপত্র, সিভি, ছবি আর জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্রের হার্ডকপি পাঠাতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
কাগজপত্র পাঠানোর ঠিকানা:
চিফ, এইচআরসি অফিস, মানবসম্পদ ও ক্যাবিনেট অফিস, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
