১৩৫৯৯ পদে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ শুরু, আবেদন চলছে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত

Also Read

১৩৫৯৯ পদে অধ্যক্ষ–প্রধান শিক্ষক নিয়োগ শুরু, আবেদন চলছে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৩৫৯৯টি প্রশাসনিক পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। এনটিআরসিএ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি থেকে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা ২০২৬–এর অনলাইন আবেদন গ্রহণ করছে।

নতুন এমপিও নীতিমালা ২০২৬ প্রকাশের পর আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদ করতে সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, স্কুল–কলেজে ১০২৭৮টি, মাদরাসায় ৩১৩১টি, এবং কারিগরি প্রতিষ্ঠানে ১৯০টি শূন্যপদ রয়েছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

কোথায় কত শূন্যপদ (NTRCA)

শিক্ষা বিভাগ পদ শূন্যপদ
মাউশি (স্কুল–কলেজ)
মোট: ১০,২৭৮
স্নাতক (পাস) কলেজ – অধ্যক্ষ ৫৮৪
স্নাতক (পাস) কলেজ – উপাধ্যক্ষ ৬২৭
উচ্চমাধ্যমিক কলেজ – অধ্যক্ষ ৭৬৮
মাধ্যমিক বিদ্যালয় – প্রধান শিক্ষক ৩,৯২৩
মাধ্যমিক বিদ্যালয় – সহকারী প্রধান শিক্ষক ৩,৮৭২
নিম্নমাধ্যমিক – প্রধান শিক্ষক ৫০৪
মাদরাসা অধিদপ্তর
মোট: ৩,১৩১
কামিল – অধ্যক্ষ ৩৪
কামিল – উপাধ্যক্ষ ৫৩
ফাজিল – অধ্যক্ষ ২০২
ফাজিল – উপাধ্যক্ষ ৩৪৩
আলিম – অধ্যক্ষ ২১৯
আলিম – উপাধ্যক্ষ ৩৭৭
দাখিল – সুপার ৮৯১
দাখিল – সহকারী সুপার ১,০০৪
কারিগরি শিক্ষা অধিদপ্তর
মোট: ১৯০
ব্যবসায় ব্যবস্থাপনা – অধ্যক্ষ ১১০
ভোকেশনাল – সুপার ৪০
ভোকেশনাল – সহকারী সুপার ৪০

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি রাত ১১:৫৯

ফি জমা দেওয়ার শেষ সময়: ২০ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Previous Post
No Comment
Add Comment
comment url