অক্সফাম বাংলাদেশে সিনিয়র প্রোগ্রাম অফিসার নিয়োগ, বছরে বেতন ১৪ লাখের বেশি
অক্সফাম
বাংলাদেশ তাদের ঢাকা অফিসে সিনিয়র
প্রোগ্রাম অফিসার নিয়োগ দিচ্ছে। অভিজ্ঞ এবং নেতৃত্ব দিতে
পারে এমন বাংলাদেশি নাগরিকরা
আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার
কাজের
ধরন: সিনিয়র প্রোগ্রাম অফিসারকে প্রকল্পের পরিকল্পনা করা, বাজেট দেখা,
কাজের অগ্রগতি দেখা এবং দাতা
সংস্থার নিয়ম অনুযায়ী রিপোর্ট
তৈরি করতে হবে। সঙ্গে
দুই থেকে তিনজন কর্মীকে
গাইড করা ও দেখভালও
থাকবে।
শিক্ষাগত
যোগ্যতা: দুর্যোগ
ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান বা কাছাকাছি বিষয়ে
স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।
অন্যান্য
যোগ্যতা: DRR,
জরুরি সাড়া এবং CTP বিষয়ে
ভালো ধারণা থাকতে হবে। বাংলা-ইংরেজি দুই ভাষায় কথা
বলা ও লেখায় দক্ষ
হতে হবে। মাঠে কাজ করার মানসিকতা
এবং জেন্ডার সমতা ও সুরক্ষা
নীতির বিষয়ে সচেতনতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা
দরকার।
বেতন: অক্সফামের ন্যাশনাল D1 স্কেলে বছরে শুরুতে বেতন
১৪ লাখ ৬২ হাজার
৩২৬ টাকা (১৩ মাস ধরে)।
অন্যান্য
সুবিধা: জীবনবিমা,
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল অ্যালাওয়েন্স এবং
নিজের সাথে স্ত্রী-সন্তানের
জন্য চিকিৎসা সুবিধা আছে।
আবেদনের
পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা
অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
