অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩৫৯৯

Also Read

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩৫৯৯


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান, সুপার আর সহকারী সুপার পদে নিয়োগ চলছে। মোট শূন্যপদ ১৩ হাজার ৫৯৯টি। আগ্রহী প্রার্থীরা ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্যপদ ৪০০

কোথায় কত শূন্যপদ

এনটিআরসিএ জানাচ্ছে, তিনটি অধিদপ্তরের আওতায় সব মিলিয়ে শূন্যপদ ১৩৫৯৯টি।

অধিদপ্তর শূন্যপদ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ১০২৭৮
কারিগরি শিক্ষা অধিদপ্তর ১৪০
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৩১৩১
মোট শূন্যপদ ১৩৫৯৯

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি বিস্তারিত দেখতে ও অনলাইন আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। 

পরীক্ষার নিয়ম

  • এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরে, সময় এক ঘণ্টা।
  • বাকি ২০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর আর মৌখিক পরীক্ষার জন্য ৮ নম্বর থাকবে।
  • মোট ১০০ নম্বরের পরীক্ষায় আলাদাভাবে ৪০ শতাংশ পাওয়া বাধ্যতামূলক।
  • ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। একটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কমবে।

পরীক্ষার বিষয়

বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গণিত যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক জ্ঞান আর্থিক ব্যবস্থাপনা—সব মিলিয়ে বিস্তৃত সিলেবাস।

কোনো প্রার্থী কোন অধিদপ্তরে আবেদন করছেন, তার ওপর কিছু বিষয় আলাদা হতে পারে। যেমন মাদ্রাসা অধিদপ্তরে থাকবে কোরআন, হাদিস, ফিকাহ ইত্যাদি।

যোগ্যতা

নতুন জনবল কাঠামো আর এমপিও নীতিমালা অনুযায়ী যে যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন, সেটাই মানতে হবে। প্রতিটি পদের যোগ্যতা আলাদা।

নিয়োগ প্রক্রিয়া

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষ হলে মোট নম্বর দেখে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। পুরো কাজ হবে সফটওয়্যারের মাধ্যমে।

নিয়োগ তদারকিতে একটি উচ্চপর্যায়ের পরীক্ষা গ্রহণ কমিটি আছে। এই কমিটি পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে।

অধিদপ্তরভিত্তিক শূন্যপদ

মাধ্যমিক–উচ্চশিক্ষা অধিদপ্তরে কলেজ ও স্কুল মিলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান মিলিয়ে ১০২৭৮টি শূন্যপদ।

অধিদপ্তর পদসমূহ শূন্যপদ
মাধ্যমিক–উচ্চশিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান ১০২৭৮
কারিগরি শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ১৫০
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার (কামিল, ফাজিল, আলিম, দাখিল) ৩১৩১

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে।
  • ছবি আর স্বাক্ষর ঠিক মাপ অনুযায়ী আপলোড করতে হবে।
  • ফরম জমা দিলেই ইউজার আইডি পাওয়া যাবে, যেটা দিয়ে টেলিটক নম্বর থেকে টাকা জমা দিতে হবে।


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url