অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে ১৩৫৯৯ পদের বিপরীতে আবেদন জমা ৮৬৪৪৫, পরীক্ষা এপ্রিল মাসে

Also Read

অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে ১৩৫৯৯ পদের বিপরীতে আবেদন জমা ৮৬৪৪৫, পরীক্ষা এপ্রিল মাসে


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগের জন্য আবেদন শেষ হয়েছে ২৬ ফেব্রুয়ারি। মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

এনটিআরসিএ জানিয়েছে, নিয়োগ পরীক্ষা এপ্রিল মাসে হবে। প্রাথমিকভাবে ১৭–১৮ এপ্রিল পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার তারিখ একটু এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন। এখনো চূড়ান্ত তারিখ নেই, তবে এপ্রিলেই পরীক্ষা নেওয়া হবে।

এবারই প্রথম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। পরীক্ষা মোট ১০০ নম্বরে হবে। এর মধ্যে

  • এমসিকিউ পরীক্ষা ৮০ নম্বর
  • শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে ১২ নম্বর
  • মৌখিক পরীক্ষা ৮ নম্বর

লিখিত পরীক্ষার সময় এক ঘণ্টা। মোট ৮০টি প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রতিটি অংশে আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

এনটিআরসিএর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি অধিদপ্তরের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের মোট শূন্য পদ ১৩ হাজার ৫৯৯। এর মধ্যে

  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ১০ হাজার ২৭৮টি
  • কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১৪০টি
  • মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি

সব মিলিয়ে মোট ১৩ হাজার ৫৯৯টি পদ শূন্য রয়েছে।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Previous Post
No Comment
Add Comment
comment url