বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নতুন জনবল নিয়োগ দিচ্ছে। মোট ২০টি পদে নিয়োগ হবে। এখানে কোচ, শিক্ষক, প্রভাষকসহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে।
পদের বিবরণ
কোচ (তৃণমূল) — ৭ জন
প্রভাষক — ২ জন
গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি) — ১ জন
সহকারী শিক্ষক — ৮ জন
ফিজিওথেরাপিস্ট — ১ জন
মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) — ১ জন
মোট ২০টি শূন্য পদ রয়েছে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ন্যূনতম শর্ত পূরণ করতে হবে। পদভেদে সর্বোচ্চ বয়স ৩২ থেকে ৪৫ বছর পর্যন্ত।
আবেদন ফি
আবেদন করার সময় ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।
আরও পড়ুনঃ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৩১
আবেদনের নিয়ম
আবেদন ফরম নিতে হবে বিকেএসপির ওয়েবসাইট থেকে। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে। এর মধ্যে থাকবে—
- ৩ কপি ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- সব কাগজের সত্যায়িত কপি
সবকিছু নির্ধারিত নিয়মে সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শেষ তারিখ
২৫ জুন ২০২৬, অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা
মহাপরিচালক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)
জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা
বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইটে।
