মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৩১
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ২১ ক্যাটাগরিতে মোট ৪৩১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২০
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬।
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়স: ১৮ বছর থেকে ৩২ বছর। তবে ২, ৩ ও ৮ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পদের বিবরণ
| ক্রম | পদের নাম, বেতনস্কেল ও গ্রেড | বয়স | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১ | কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০/- |
১৮-৩০ বছর | ১ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। |
| ২ | সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০/- |
১৮-৩০ বছর (তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) | ২ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৩ | সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৪ ১০২০০-২৪৬৮০/- |
১৮-৩০ বছর (তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) | ৩ | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৪ | লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) গ্রেড-১৪ ১০২০০-২৪৬৮০/- |
১৮-৩০ বছর | ১ | লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। |
| ৫ | সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) গ্রেড-১৪ ১০২০০-২৪৬৮০/- |
১৮-৩০ বছর | ১ | লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। |
| ৬ | গাড়িচালক গ্রেড-১৫ ৯৭০০-২৪২৪০/- |
১৮-৩০ বছর | ৪ | অষ্টম শ্রেণী পাস। হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন। |
| ৭ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ৫৪ | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
| ৮ | হিসাব সহকারী (ইউ, ডি, এ) গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর (কেবল কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) | ৩১ | (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; অথবা (খ) কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকুরিসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৯ | সহকারী স্টোরকিপার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ১০ | স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসহ কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; |
| ১০ | সেলসম্যান গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ১ | কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; |
| ১১ | পানি পাম্প চালক/পাম্প চালক গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০/- |
১৮-৩০ বছর | ৩ | অষ্টম শ্রেণি পাস। পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন; |
| ১২ | অফিস সহায়ক গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- |
১৮-৩০ বছর | ৩২ | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; |
| ১৩ | নিরাপত্তা প্রহরী গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- |
১৮-৩০ বছর | ৩ | অন্যূন অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে; |
| ১৪ | পোর্টার গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- |
১৮-৩০ বছর | ৮৭ | অন্যূন অষ্টম শ্রেণি পাস; |
| ১৫ | পরিচ্ছন্নতাকর্মী গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- |
১৮-৩০ বছর | ১ | অন্যূন অষ্টম শ্রেণি পাস। জাত হরিজন সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য; |
| ১৬ | কপি হোল্ডার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ২৫ | (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) শুধু উচ্চতাসম্পন্ন পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে; |
| ১৭ | সহকারী চেকার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ৬ | (ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান; (গ) খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা; |
| ১৮ | মেকানিক (মেকানিক্যাল) গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ১ | (ক) কোন অনুমোদিত ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণ প্রাপ্ত; (খ) ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (গ) প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহোলিং-এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা; |
| ১৯ | ইলেকট্রিশিয়ান গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ১ | (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোন অনুমোদিত প্রতিষ্ঠান/ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী/সনদধারী; (গ) যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান; (ঘ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; |
| ২০ | বাইন্ডার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- |
১৮-৩০ বছর | ১৬২ | (ক) কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; |
| ২১ | কাউন্টার (প্রেসের জন্য) গ্রেড-১৯ ৮৫০০-২০৫৭০/- |
১৮-৩০ বছর | ২ | (ক) ৮ম শ্রেণি পাস। কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন; এবং (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; |
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১৩ হতে ১৬ গ্রেডের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ১৭ হতে ২০ গ্রেডের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬।
