রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৬৭
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৪ থেকে ২০ গ্রেডে মোট পদসংখ্যা ১৬৭। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১. | সহকারী হিসাব রক্ষক বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০৫ (পাঁচ)টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা। |
| ২. | টেকনিক্যাল সুপারভাইজার বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫) |
৯৬ (ছিয়ানব্বই)টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি। |
| ৩. | ড্রাফটসম্যান বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫) |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান; (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে সিভিল ড্রাফটিং এ অন্যূন ৬ (ছয়) মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ। |
| ৪. | অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
১৮ (আঠারো)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। (গ) Computer Typing- এ গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ৫. | এক্সপার্ট উইভার বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
০৪ (চার)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) (টেক্সটাইল); (খ) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। |
| ৬. | অফিস সহায়ক বেতন স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
৪৩ (তেতাল্লিশ)টি | কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। |
বয়সসীমা
১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৬ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬।
