বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪১
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ টি ক্যাটাগরিতে মোট ৪১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রঃ নং | পদের নাম, বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) |
পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|
| ১ | উপ-সহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশন) (স্থায়ী) ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০) |
০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা |
| ২ | সহকারী লাইব্রেরীয়ান (স্থায়ী) ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১) |
০১ (এক) টি | লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা |
| ৩ | বৈজ্ঞানিক সহকারী (স্থায়ী) ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩) |
০৫ (পাঁচ) টি | কমপক্ষে ২য় বিভাগে বিএসসি পাস/বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/প্রকৌশলীতে ডিপ্লোমা/দুই বৎসরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী |
| ৪ | জুনিয়র মাঠ সহকারী (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
১২ (বারো) টি | কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে |
| ৫ | উচ্চমান সহকারী (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০৩ (তিন) টি | গ্র্যাজুয়েট |
| ৬ | উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০১ (এক) টি | গ্র্যাজুয়েট |
| ৭ | স্টোর কিপার (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০১ (এক) টি | স্নাতক বা সমমানের ডিগ্রী |
| ৮ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০৩ (তিন) টি | সাঁটলিপিতে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাস |
| ৯ | অডিটর (স্থায়ী) ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) |
০১ (এক) টি | গ্র্যাজুয়েট |
| ১০ | জুনিয়র ফিল্ড এ্যাসিস্টেন্ট (স্থায়ী) ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬) |
০১ (এক) টি | কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে |
| ১১ | অফিস সহায়ক (স্থায়ী) ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০) |
১২ (বারো) টি | বাস্তব অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাস |
বয়সসীমা
২০ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থনম্বর পদের প্রার্থীদের জন্য ২২৩ টাকা।
- ২ নম্বর পদের প্রার্থীদের জন্য ১৬৮ টাকা।
- ৩ থেকে ১০ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ১১ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ২১ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬।
