তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ১৩৫
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ টি ক্যাটাগরিতে মোট ১৩৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | গ্রেড ও বেতন |
|---|---|---|---|---|
| ১ | হিসাব সহকারী | ৪৯ | ন্যূনতম এইচএসসি পাস (বাণিজ্য) এবং হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা। | গ্রেড–১৩ ১১,০০০–২৬,৫৯০ টাকা |
| ২ | করণিক | ২৮ | ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। | গ্রেড–১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| ৩ | উন্নয়নকারী | ৪১ | বিজ্ঞানে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। | গ্রেড–১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| ৪ | সাহায্যকারী | ১৭ | বিজ্ঞানে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা। | গ্রেড–১৮ ৮,৮০০–২১,৩১০ টাকা |
বয়সসীমা
১৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৪ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
- সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬।
