২৫০ জন সহকারী জজ নিয়োগ দেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুডিসিয়াল সার্ভিসের সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ০৬ আগস্ট ২০২৬ এবং শেষ ০৬ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১ | সহকারী জজ (সিভিল জজ) | ২৫০ | ৩০,৯৩৫–৬৪,৪৩০ টাকা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। |
পরীক্ষার ধরন
| পরীক্ষা | বিবরণ |
|---|---|
| প্রাথমিক পরীক্ষা (MCQ) | ১০০ নম্বর। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। সম্ভাব্য সময়: অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহ। |
| লিখিত পরীক্ষা | ১০০০ নম্বর। গড় পাস নম্বর ৫০%। |
| মৌখিক পরীক্ষা | ১০০ নম্বর। পাস নম্বর ৫০। |
| পরীক্ষাকেন্দ্র | প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে। |
বয়সসীমা
০১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদন ফি
- ১২০০ টাকা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন শুরুর তারিখ: ০৬ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৬।
