বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ এসবিএ-এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৮৭
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষানবিশ এসবিএ-এ পদে মোট ৫৮৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ০৩ আগস্ট ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রমিক | পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | শারীরিক যোগ্যতা |
|---|---|---|---|---|
| ১ | শিক্ষানবিশ এসবিএ-এ | ৫৮৭ | এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়। | অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীকে কঠোর পরিশ্রমী হতে হবে। বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে। |
বয়সসীমা
০১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- সকল প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- তবে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ০৩ আগস্ট ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬।
