মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, শূন্য পদ ১৯
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ টি ক্যাটাগরিতে মোট ১৯ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু ৩০ জুলাই এবং আবেদনের শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৬।
পদের বিবরণ
| ক্রঃ নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| ০১. |
সহকারী চিত্রশিল্পী গ্রেড-১৩ বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০/- |
০১ (এক) |
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি বা ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি; এবং (খ)তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ০২. |
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক গ্রেড-১৪ বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/- |
০২ (দুই) |
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন-লাইভস্টক/ ডিপ্লোমা ইন-ফিশারিজ বা সমমানের ডিগ্রি; এবং (খ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ০৩. |
ফটোগ্রাফার গ্রেড-১৪ বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/- |
০১ (এক) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে স্টিল ক্যামেরা পরিচালনায় ২(দুই) বছরের অভিজ্ঞতাসহ ফিল্ম ডেভলপিং, প্রিন্টিং, কালার প্রসেসিং, ফিল্ম স্টিল ও স্ট্রিপস প্রস্তুতকরণে এবং স্লাইড তৈরিতে বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (গ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ০৪. |
অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর গ্রেড-১৪ বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/- |
০১ (এক) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৩৫ এমএম ও ১৬ এমএম প্রজেক্টর, অ্যাম্পলিফায়ার, পিএ সেট, জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত; (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩(তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং (ঘ) তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ০৫. |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- |
০১ (এক) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (গ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি যথা: প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজী ২০ শব্দ হইতে হবে। |
| ০৬. |
গায়ক গ্রেড-১৬ বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- |
০১ (এক) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হইতে লোকসঙ্গীতসহ সঙ্গীত বিষয়ে অন্যূন ৪(চার) বৎসর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ব্যাচেলর-ইন-মিউজিক বা সমমানের ডিগ্রি। |
| ০৭. |
গাড়ী চালক গ্রেড-১৬ বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/- |
০২ (দুই) |
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ড্রাইভিং লাইসেন্স: হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; এবং (গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন; |
| ০৮. |
অফিস সহায়কের গ্রেড-২০ বেতনস্কেল: ৮২৫০-২০০১০/- |
১০ (দশ) |
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; |
বয়সসীমা
৩০ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন
- অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে
- আবেদনের সময় রঙিন ছবি আপলোড করতে হবে (৩০০x৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB)
- স্বাক্ষর আপলোড করতে হবে (৩০০x৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB)
- সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন
আবেদন ফি
- ১ থেকে ৭ নম্বর পদের প্রার্থীদের জন্য ১১২ টাকা।
- ৮ নম্বর পদের প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদন শুরুর তারিখ: ৩০ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬।
